সরকারি অনুমোদিত এজেন্সি · হজ লাইসেন্স নং ১৩০৪ ডিলাইট ইন্টারন্যাশনাল কাফেলা
পবিত্র মদিনা মনোয়ারা
হোম / আমাদের সম্পর্কে
পরিচিতি ও পটভূমি

আল-মারকাজ হজ ও ওমরা কাফেলা

ডিলাইট ইন্টারন্যাশনাল (হজ লাইসেন্স নং ১৩০৪) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুন্নাহর আলোকে পরিচালিত বিশ্বস্ত ও দায়িত্বশীল হজ ও ওমরা কাফেলা।

আমাদের পরিচিতি

আল-মারকাজ হজ কাফেলার যাত্রা

আল-মারকাজ হজ কাফেলা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান আল-মারকাজ কমপ্লেক্সের একটি নিবেদিত খেদমত উইং। ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ ও ওমরা পালনকে সহজ, সুন্নাহসম্মত এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ডিলাইট ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং ১৩০৪) এর মাধ্যমে এই কাফেলা পরিচালিত হচ্ছে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বাণিজ্যিক মানসিকতার ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ খেদমতের মনোভাব নিয়ে হাজী সাহেবানদের প্রতিটি আমল সহীহ সুন্নাহ মোতাবেক পালনে সহায়তা করা এবং 'হজ্জে মাবরূর' অর্জনে বিশ্বস্ত সহযাত্রী হওয়া।

আমাদের স্বাতন্ত্র্য

বিজ্ঞ ওলামায়ে কেরামের প্রত্যক্ষ সান্নিধ্য, হারাম শরীফের সন্নিকটে তারকা হোটেল, নিজস্ব বাবুর্চি দ্বারা প্রস্তুতকৃত পুষ্টিকর দেশীয় খাবার এবং বাংলাদেশ ও সৌদি আরবে সার্বক্ষণিক নিজস্ব প্রতিনিধি দলের তত্ত্বাবধান।

কাফেলার সেবাসমূহ

আমরা হাজী সাহেবানদের যে সেবা প্রদান করি

  • সরকারি প্রাক-নিবন্ধন ও ভিসা সরকারি সার্ভারে নির্ভুল প্রাক-নিবন্ধন, বায়োমেট্রিক ও ই-ভিসা প্রসেসিং।
  • হারামের নিকটবর্তী হোটেল আবাসন মক্কা ও মদিনায় মারকাজিয়া এলাকায় মানসম্মত তারকা হোটেলে আবাসন ব্যবস্থা।
  • সরাসরি ফ্লাইট ও বিমানবন্দর সহায়তা স্বনামধন্য এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইট ও বিমানবন্দরে সার্বক্ষণিক টিম সহায়তা।
  • ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা যাত্রার পূর্বে ঢাকায় ধারাবাহিক তালীমী ও ডেমো প্রশিক্ষণ কর্মশালা।
  • ঐতিহাসিক স্থান জিয়ারাহ মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ বিজ্ঞ আলেমের বর্ণনায় জিয়ারাহ।
  • সার্বক্ষণিক মুয়াল্লিম দিকনির্দেশনা ইহরাম থেকে শুরু করে তাওয়াফ ও কুরবানি পর্যন্ত সার্বক্ষণিক আলেমদের রাহবারী।

আমাদের সাথে যোগাযোগ

বাড়ি ১৮, রোড ১২, এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর-১, ঢাকা-১২১৬